আমাদের সম্পর্কে
মানবতার সেবায় আমাদের পথচলা
আন-নাদওয়াহ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী শিক্ষা, দাওয়াহ, মানবকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রমকে একটি সংগঠিত ও স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে। প্রতিষ্ঠার শুরু থেকেই ফাউন্ডেশন দরিদ্র, অসহায়, এতিম, মেধাবী শিক্ষার্থী, রোগী, দুর্যোগপীড়িত মানুষ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে কাজ করে যাচ্ছে।
আমাদের ভিশন
আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা, সেবা ও মানবকল্যাণের মাধ্যমে একটি সচেতন, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গঠন করা।
আমাদের মিশন
- ইসলামী ও আধুনিক শিক্ষার প্রসার করা
- দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো
- ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা
- যাকাত, সদকা ও দানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা
- স্বাস্থ্যসেবা, খাদ্য, বস্ত্র ও শিক্ষাসহ মৌলিক সহায়তা প্রদান করা
- দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
